Sylhet Today 24 PRINT

সিলেটে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৮

প্রখ্যাত নাট্যকার, লেখক ও গবেষক ড. সেলিম আল দীনকে শিশু মনে ছড়িয়ে দেবার লক্ষ্যে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৮ এর সিলেট জেলা পর্যায়ে সমাপ্ত হয়েছে।

রোববার (১২ আগস্ট) সিলেট  নগরের সারদা হল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার হাসনরাজা অঞ্চলের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে গ্রাম থিয়েটার সংগঠন “মৃত্তিকায় মহাকাল”।

প্রতিযোগিতা শেষে সনদপত্র বিতরণকালে বক্তারা বলেন, শিশু মনে শিল্পের বিকাশ তার আগামীর পথচলাকে প্রাণবন্ত করে তুলে। নাট্যচার্য ড. সেলিম আল দীন শিশুদের অসম্ভব ভালোবাসতেন। তাই তাঁর আদর্শ ও চেতনা শিল্পের মাধ্যমে শিশুরা ফুটিয়ে তুলে আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাবে। তারা সকল শিশুকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর জন্য অভিভাবকদের আহবান জানান।

বাংলাদেশ গ্রাম থিয়েটার হাসন রাজা অঞ্চলের সমন্বয়কারী ও মৃত্তিকায় মহাকালের মুখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মুকাদ্দেস বাবুল,সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব পুরকায়স্থ শান্ত, প্রতিযোগিতার প্রধান বিচারক নাট্যজন শামসুল বাসিত শেরো, বিচারক পাপলু চক্রবর্তী ও সাংবাদিক ছামির মাহমুদ।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে লাবিবা হক নূরী প্রথম, স্বর্নালী তালুকদার মিলা দ্বিতীয়, মৃন্ময়ী দে শ্যামা তৃতীয়, ‘খ’ বিভাগে নাদিমুল হক মাহদী প্রথম, রাজবীর সমাদ্দার তীর্থ দ্বিতীয়, মো. সামিক আলমগীর তৃতীয় এবং ‘গ’ বিভাগে উপমা দে প্রথম, চিন্ময় দে মিশু দ্বিতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

উল্লেখ্য, বাংলা সাহিত্যাকাশে যে ধ্রুবতারাসম উজ্জ্বল শিখা হাজার বছরের স্বকীয় ইতিহাসকে পুনর্জীবিত বিশ্ব নাট্য আঙ্গিনায় ছড়িয়ে দিয়েছেন অমিত বর্ণাত্মক 'রীতি তিনি রবীন্দ্রোত্তর নাট্যজগতে জ্যোতিস্কসম নাট্যচার্য সেলিম আল দীন। ক্ষণজন্মা এই অমিতভবা পুরুষের জন্মতিথি আগামী ১৮ আগস্ট। ড. সেলিম আল দীনকে শিশু মনে ছড়িয়ে দেবার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ‘ভোর হলো’ দেশব্যাপী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.