Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোকসভা

বানিয়াচং প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) বেলা ১১টায় জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-২ আসনে তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া ও প্রচার সম্পাদক আসাদুর রহমান খান আসাদ।

কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুর ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলম রাজুর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোতালিব হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান মিয়া, ছাত্রলীগ নেতা নয়ন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিবৃন্দ।

সভায় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.