Sylhet Today 24 PRINT

ঐক্যবদ্ধ না হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়: বিশ্বজিত কুমার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৮

দেশের অগ্রযাত্রায় দুর্নীতি যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ ও আন্তরিক না হলে দুর্নীতির মতো বিষবৃক্ষ সমাজ থেকে উৎখাত সম্ভব নয়। নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ রাখতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি রাষ্ট্রীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রভাবশালী লোকের কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতির আশ্রয় নেন। দুর্নীতির কারণে মেধা যোগ্যতার মূল্যায়ন হয় না, প্রতিভার স্বাভাবিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়ে আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

শনিবার (১১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত 'মতবিনিময় সভায়' প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল এ কথাগুলো বলেন।

কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে সম্পাদক আ. মালিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আ. জলিল, সাবেক দুপ্রকের সভাপতি আমেরিকা প্রবাসী এম সফিক রহমান, ডেইলি স্টার পত্রিকার ক্যামেরাপার্সন শেখ আশরাফুল আলম নাসির, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল (ছানা) ও আ. হালিম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন দুপ্রকের সদস্য মাও আ. মতিন।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, জাফলং ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা দেবাংসু কুমার দে, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর লিটন, ইউডিএফ রায়হান কবীর, মাই টিভির ক্যামেরাপার্সন হুমায়ুন।

সভায় উপজেলার পদস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থী ও দুপ্রকের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.