Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাহিত্য ম্যাগাজিন অভিযাত্রীর মোড়ক উন্মোচন

বড়লেখা প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে মাসিক সাহিত্য ম্যাগাজিন অভিযাত্রীর আগস্ট সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১২ আগস্ট) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ গাজী, ইউপি সদস্য আলিম উদ্দিন, কবির আহমদ, সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৃনাল কান্তি আচার্য্য, যুবনেতা মকসুদ আহমদ রানা, মাসিক অভিযাত্রীর নির্বাহী সম্পাদক আশফাক জুনেদ ও তারেক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.