Sylhet Today 24 PRINT

ছাতকে নৌ-পথে ‘চাঁদাবাজি’: আটক ৩

ছাতক প্রতিনিধি |  ১৩ আগস্ট, ২০১৮

ছাতকে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ আগস্ট) দুপুরে সুরমা নদীর গোয়ালগাঁও নামক স্থান থেকে ছাতক থানার এসআই অরুণ কুমার দাস তাদের আটক করেন বলে জানান ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

আটকৃতরা হলেন শহরের মন্ডলীভোগ এলাকার বশির মিয়ার পুত্র জাহান মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত নুরুল হকের পুত্র কবির আহমদ ও একই উপজেলার ইছাকলস গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র মজনু মিয়া।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, চাঁদা আদায়কালে কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.