Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে খোলা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাদ্য বিক্রয় করা, মেয়াদোর্ত্তীণ খাদ্যপণ্য বিক্রয় করা, খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে শাহজালাল মিষ্টি ভাণ্ডারকে ১ হাজার টাকা, লিজা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, প্রভাতী হোটেলকে ১ হাজার টাকা, মেসার্স বাহা উদ্দিন এন্টারপ্রাইজকে ৩শত টাকা, ইমান আলী ভেরাইটিজ স্টোরকে ৩শত টাকাসহ মোট ৩ হাজার ৬শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিল কমলগঞ্জ থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.