Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে কমলগঞ্জের শিক্ষার্থীদের অভিনন্দন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন শুরু করায় এবং পর্যায়ক্রমে সব দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, সহকারী প্রধান শিক্ষক বিলকিস বেগম, অভিভাবক সদস্য জহির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.