Sylhet Today 24 PRINT

সরকারিকরণ: গোয়াইনঘাট কলেজে মিষ্টি বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট কলেজকে সরকারিকরণ করায় আনন্দে ভাসছে গোটা উপজেলা। উপজেলার সর্বোচ্চ এ বিদ্যাপীঠ সরকারিকরণের খবরে শিক্ষার্থী, সচেতন মহলের মাঝে দেখা দিয়েছে অঘোষিত আনন্দ উৎসব। কলেজে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করেন সবাই।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১০টায় এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ উপস্থিত হলে সেখানে আনন্দে ফেটে পড়েন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য ও এলাকার শিক্ষানুরাগী সচেতনরা।

গোয়াইনঘাট কলেজকে সরকারিকরণের রূপকার, বাস্তবায়নকারী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদকে কাছে পেয়ে সেই আনন্দটা যেন আরও বেশি প্রতিফলিত হয়। দেখা দেয় আবেগ, আনন্দ ও আপ্লত পরিবেশের। এ সময় কলেজ অধ্যক্ষ, অপরাপর শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্যরা সাংসদ ইমরান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান। একে অপরকে মিষ্টিমুখ করান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বাবু সুভাশ চন্দ্র পাল ছানা, কলেজ গভর্নিং বডির সদস্য হাফিজ তাজুল ইসলাম, আ. শহীদ মাস্টার, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দে, সহযোগী অধ্যাপক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, মোস্তফা মিয়া, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেল, সোহেল আহমদ, গোলাম করিম শামিম, আবুল খায়ের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.