সিলেটটুডে ডেস্ক | ১৫ আগস্ট, ২০১৮
জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' বই এর পাঠচক্র।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১১টায় স্বজন’র দক্ষিণ সুরমা কলেজ শাখার আয়োজনে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে এই পাঠচক্রের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টের শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইংরেজি বিষয়ের প্রভাষক ও জেলা স্বজন সমাবেশের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে পাঠচক্রের আলোচনায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম।
এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার আহবান জানান বক্তারা।
আলোচনায় অংশ নেন কলেজের শিক্ষক অধ্যাপক মতিউর রহমান, শাহানা বেগম, রাহেনা হক, সালমা বেগম, রওনক জাহান বেগম, মো আশরাফুল হক, মতিলাল দাশ, মো. মুহিবুর রহমান, পলাশ রঞ্জন দাশ, সুভাষ চন্দ্র সাহা, কাজরী রানী ধর, শ্যামলী চক্রবর্তী, কানিজ ফাতেমা, সুপ্তা চৌধুরী, দীপক চন্দ, পলি সেনাপতি, শুকরিয়া জাহান, নন্দন কর্মকার, মুহিবুর রহমান মিনু, খালেদ আহমদ, স্বজন সমাবেশের কলেজ সভানেত্রী আতিকারা এনি, স্বজন মনিরাজ, হায়দার আলী, ফাহিম আহমদ, বিথী আক্তার, ইশরাত আক্তার, রুসেল আহমেদ, শাওন দাস, সাইফুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, তাহমিদ আহমদ, মো. আল আমিন, মো. সাজ্জাদ আলী, জুয়েল আহমদ, মো. ফাহিম খান, মাহের হাবিব, আতিকারা এনি, হায়দার আলী, মো. মনিরাজ, ফাহিমা আক্তার, নুসরাত নিজাম অন্না, ইসরাত আহমেদ, বীনতে নাহার বীথি ও তাসলিমা এনাম তাক্কি।
আলোচনা শেষে গান পরিবেশন করেন প্রভাষক দীপক চন্দ ও পলি সেনাপতি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইশরাত আহমেদ।