Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে অভিযানে ২০ বোমামেশিন ধ্বংস, আটক ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে ২০ বোমা মেশিন ধ্বংস করেছে টাক্সফোর্স। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও লিলাইবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযানে ২০ টি বোমামেশিন ও একটি পে-লোডার ধ্বংস করা হয়। এসময়  অভিযান টের পেয়ে বোমামেশিন মালিকরা পালিয়ে গেলেও গুচ্ছগ্রাম এলাকায় বোমামেশিন পরিচালনাকারীদের অন্যতম হোতা ও বোমা মেশিন মালিক পাড়ুয়া মাঝপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে ইমাম উদ্দিন (৩৪) কে আটক করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, একটি সংঘবদ্ধ পাথরখেকো চক্র বোমা মেশিন দিয়ে লিলাইবাজার ও গুচ্ছগ্রাম ধ্বংস করে রাতের আধারে পাথর উত্তোলনে লিপ্ত রয়েছে। ভোর হলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে। ফলে কৌশল পাল্টিয়ে ভোরে এ অভিযান পরিচালনা করি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.