Sylhet Today 24 PRINT

ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন অব মৌলভীবাজার এর আত্মপ্রকাশ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০১৮

'ইওর কন্ট্রিবিউশন ক্যান হেল্প এচিভ এ সলিউশন' এই স্লোগানকে ধারন করে ‘ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন অব মৌলভীবাজার’ এর আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) সংগঠনের উদ্যোক্তা ওয়াসিম আহমেদ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটি বিআইএস মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির চার্টার প্রেসিডেন্ট সোয়াইব আহমদ। বক্তব্য রাখেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির এক্স প্রেসিডেন্ট আতাউর রহমান রুমেন, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবুল কাসেম, সাংস্কৃতিক কর্মী শাহিন ইকবাল।

সভায় সংগঠনের উদ্যোক্তা ওয়াসিম আহমেদ নিশানকে আহ্বায়ক, রুমেল তালুকদারকে যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান হাবিবকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. শামসুল ইসলাম, মিজানুর রহমান রাসেল, এম জুনেদ আহমদ, ফয়েজ আহমদ, রফিকুল ইসলাম রফিক, এস এম বশির, আতিকুর রহমান, জুবেল হাসান, এ কে এম সাজানুর রহমান, রেওয়ান আলী, মাহদি হাসান, ফারহান এ বকর, আব্দুল আজিজ, ছামির আহমদ, বুরহান উদ্দিন, সজিব দেব, মোজাম্মিল হক, সাইফ, কনক চন্দ্র পাল, সচিন দেব প্রমুখ।

সভায় জানানো হয়, ‘ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন অব মৌলভীবাজার’ রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো, স্কুল ও কলেজ পড়ুয়া অসচ্ছল ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদান, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদকমুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন অব মৌলভীবাজার’ গুরুত্ব দিয়ে কাজ করবে।

পরিশেষে সংগঠনের আহবায়ক বলেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.