Sylhet Today 24 PRINT

নগরীতে অজ্ঞান করে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৮

সিলেট নগরীর বাগবাড়ির নরসিংটিলা এলাকায় বাসার লোকদের অচেতন করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ৮৬ নম্বর নরসিংটিলা এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার বিজয় ভূসন চন্দ্রের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ৪ জনের একদল ডাকাত অবসর প্রাপ্ত ব্যাংকার বিজয় ভূসন চন্দ্রের বাসা ও পাশের ভাড়াটে অপর বাসায় জানালা ভেঙ্গে ঘরে ডুকে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসার সবাইকে অচেতন করে নগদ ৫ লাখ ৪১ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোন সেট নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় অজ্ঞান অবস্থায় বাসা থেকে ২ মহিলা ও এক যুবককে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই বিজয় ভূষনের আত্মীয়। তবে তাদের নাম জানা যায়নি।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি চুরির ঘটনা বলে মনে হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানিয়েছেন, বাসার তিন জন বাসিন্দা অচেতন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.