Sylhet Today 24 PRINT

বাহুবলে শিশুকে ধর্ষণ: ৬০ হাজার টাকায় রফা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা নোয়াগাঁও গ্রামে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করেছে একই গ্রামের আব্দুল ছত্তার ওরফে ছতন (৫০) নামের এক ব্যক্তি। তাকে আটক করে রাতেই ৬০ হাজার টাকায় বিষয়টি রফাদফা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ছতন আব্দুল আহাদের বাড়িতে গিয়ে নির্জন কক্ষে ১৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। বিষয়টি বাড়ির লোকজন দেখে ফেললে তাকে আটক করে উত্তম মধ্যম দিতে থাকেন। খবর পেয়ে গ্রামের মুরুব্বী হিরা মিয়া, মফিজ উল্লার ছেলে কদ্দুছ মিয়াসহ শতাধিক মানুষের উপস্থিতিতে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। জরিমানার টাকার জিম্মাদার হন কদ্দুছ মিয়া।

বাহুবল থানার ওসি মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.