Sylhet Today 24 PRINT

ছাতকে প্রবাসী গুণীজনদের সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৮

সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় আইডিয়াল কিন্ডারগার্টেনের উদ্যোগে প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২০ আগস্ট) দুপুরে কিন্ডারগার্টেনের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সিংচাপইড় গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী অ্যাড. লেচু আলী, আবুল হোসেন ও যুক্তরাজ্য মাশফিল্ড প্রাইমারি স্কুলের শিক্ষিকা আছিয়া বেগম।

কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, শিক্ষা উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, সাবেক সহ-সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

বক্তব্য রাখেন, শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য আব্দুল হাফিজ, আজির উদ্দিন, সাংবাদিক হেলাল আহমদ, সাবেক শিক্ষক ছামির আহমদ, ছাত্রনেতা সাইদ রাসনুর, জার্মান আহমদ, স্থানীয় আব্দুল হান্নান, মর্তুজ আলী প্রমুখ।

এসময় কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়ার করেন শিক্ষার্থী মাহবুবা আক্তার রিয়া। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.