বড়লেখা প্রতিনিধি | ০৬ জুলাই, ২০১৫
বাংলাদেশ মানবাধিকার কমিশন বড়লেখা উপজেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। কমিশনের উপজেলা সাধারন সম্পাদক ইকবাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সদস্য লিটন শরীফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস।
বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) আকবর হোসেন, কমিশনের বড়লেখা উপজেলা সভাপতি ও সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার এসআই ফিরোজ আহমদ, কাওসারুজ্জামান, সাংবাদিক আব্দুর রব, পৌর কাউন্সিলার জেহীন সিদ্দিকী, মসরুল আলম চৌধুরী, সাংবাদিক তপন কুমার দাস।