Sylhet Today 24 PRINT

নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চান আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ২২ আগস্ট, ২০১৮

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সদ্য নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নগরবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, যারা আমাকে ভোট দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সিসিকের মেয়র নির্বাচিত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন আমার একটাই চাওয়া আমি যেন আমার নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারি।

নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার সিলেটের প্রধান জামাতে নামাজ আদায়ের পর নগরবাসীর উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় সিসিকের সদ্য নির্বাচিত মেয়র আরিফ বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নগরী, আধ্যাত্মিক রাজধানী। এই সিলেটের রয়েছে অনেক অতীত ঐতিহ্য। আগামীতে এসব ঐতিহ্যকে রক্ষা করে সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এর আগে বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.