Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ গরীব ও মেহনতি মানুষের সরকার : এমপি ইমরান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন- আওয়ামী লীগ সরকার গরীব ও মেহনতী মানুষের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সরকার দেশের সামগ্রিক সমস্যাবলী চিহ্নিত করে তার সমাধানকল্পে কাজ করে যাচ্ছে।

তিনি সোমবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদান ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এছাড়া বিকাল ৩টায় তিনি গোয়াইনঘাট কলেজের গভর্নিং বডির সভায় সভাপতি হিসেবে বাজেট অনুমোদন করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইব্রাহিম, তাজুল ইসলাম, ডা. নূরুল আমিন, প্রভাষক অঞ্জন কুমার তালুকদার, আসাদুজ্জামান প্রমূখ।

অপরদিকে বিকাল ৪টায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্যাহ্, সিনিয়র শিক্ষক মাষ্টার আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এড. জামাল উদ্দিন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু, আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল আলী মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূইয়া, আব্দুল হামিদ, সামছুল আলম, কামরুল হাসান আমিরুল, ফারুক আহমদ, মনজির আহমদ চৌধুরী, আব্দুল খালিক, সিরাজ উদ্দিন, সাহাব উদ্দিন, অধ্যাপক এমএ রহিম, মাষ্টার নজরুল ইসলাম, কামরুল হাসান, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, নাছির উদ্দিন, মাহফুজুর রহমান রুমন, উপজেলা যুবলীগ নেতা আহমেদ মোস্তাকিন, তাজ উদ্দিন, ফরিদ আহমদ, মুজিবুর রহমান, সুভাস দাস, গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা মাহফুজুল কিবরিয়া, সোহান দে, ইনসাদ হোসেন রাজিব, জাবের আহমদ, সাফায়েত জামিল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.