Sylhet Today 24 PRINT

লেখক-গবেষক মাহফুজুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ২৪ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের প্রখ্যাত লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক মাহফুজুর রহমান আর নেই। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে শহরের দক্ষিণ কলিমাবাদস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর।

মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ ইত্যাদি শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ধারণা করা হচ্ছে তিনি সুগার নীল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি বমি করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার বাদ জুমা বেলা ২ টায় টাউন ঈদগাহ মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.