Sylhet Today 24 PRINT

৩০ আগস্ট সিলেটে আসছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক |  ২৪ আগস্ট, ২০১৮

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোক সভায় যোগ দিতে সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আগামী বৃহস্পতিবার (৩০ আগস্ট) সিলেটের রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.