Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৮

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে রিফাত আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটলে পুলিশ দুপুর ২টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে।

রিফাত আহমেদ রাজধানী ঢাকার উত্তরার  শাহজাহানপুর এলাকার আবু সাঈদ আহমেদের ছেলে ও ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, নিহত রিফাতসহ মোট পাঁচজন ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামে। পরে হঠাৎ করেই রিফাত পানিতে নিখোঁজ হয়। কিছুক্ষণ কর তার লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান,  ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের স্বজনের সাথে যোগাযোগ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.