Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নারী শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে নারী শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ মণিপুরি মুসলিম উইমেন্স প্রগ্রেস অর্গানাইজেশন (প্রগতি) এর উদ্যোগে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।    

প্রগতির সভাপতি নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি মুসলমানদের ইতিবৃত্ত গ্রন্থের লেখক মো. আব্দুস সামাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু, বামডো’র সাবেক সভাপতি মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শাহাজ উদ্দিন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসনে আরা স্বপ্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.