Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ওয়ার্কার্স পার্টির ঈদ পূণর্মিলনী

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কমলগঞ্জ উপজেলা শাখার ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “উৎসব হউক সকলের” এই শ্লোগানকে সামনে রেখে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।

ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আফরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক কমরেড আব্দুল আহাদ মিনার। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুকুর রহমান, জেলা যুবমৈত্রীর যুগ্ম আহবায়ক তাপস কুমার ঘোষ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ,  শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি শামসুর রহমান, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী বাবুল ধর। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় যুবমৈত্রীর নেতা ওমর গণি আবিদ।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.