Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বৃদ্ধার লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৫ আগস্ট, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন এলাকা থেকে বৃদ্ধার নিজ বাড়ি থেকে এ লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী ফুলশাইন গ্রামের মজির উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৫৫)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই বৃদ্ধাকে শ্বাসরোধ্য করে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টায় লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন গ্রামের নিজ বাড়িতে বৃদ্ধ বেগমকে হত্যা করে ফেলে রাখা হয়।

বৃদ্ধার পরিবারের অন্য সদস্যরা দেখতে পেলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় আসার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মহিলাকে শ্বাসরোধ্য করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.