Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৬ আগস্ট, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খায়রুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ঢাকাদক্ষিণের দত্তরাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম উপজেলার দত্তরাইল গ্রামের মৃত মখলিস আলীর ছেলে। সে অনেকদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ তার নিজ বাড়ী অভিযান চালায়। এসময় তারা এই দন্ডিত পলাতক আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

খায়রুলের বিরোদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ২০০৫ সালে স্বীয় স্ত্রীকে কীটনাশক প্রয়োগ করে হত্যার অভিযোগে একটি মামলা (মামলা নং ২৮/২১.০৯.২০০৫) ও আদালতে আরেকটি মামলা ( জিআর ২২৪/০৫) দায়ের করলে দায়রা ৯১/০৮ দন্ডবিধিঃ স্ত্রী হত্যার দায়ে খায়রুল ইসলাম কে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০মাসের জেল প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.