ডেস্ক রিপোর্ট | ০৭ জুলাই, ২০১৫
রংপুর বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার নগরীর সুবিবাজারস্থ পল্লীবী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন কে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব এলাহী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম দীপু, এসএসকে এর পরিচালক মোঃ মফিজুল ইসলাম বাবুল, সারোয়ার হোসেন, রংপুর বিভাগীয় সমিতি, সিলেটের সভাপতি এম কে জামান আহমদ, ইফতার কমিটির আহ্বায়ক সাংবাদিক মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি শাহারুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সহ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রঞ্জু, অর্থ সম্পাদক মোঃ আমিনুল রহমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মোঃ রবিউল আউয়াল রাজা, স্বাস্থ্য সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোছাঃ রেজভীন আক্তার শিমু, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আশেকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ জান্নাতুল ইসলাম বেলাল, রাজু আহমদ, ফেঞ্চুগঞ্জ সার কারখানার আব্দুল লতিফ প্রমুখ।