Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের দুই কর্মকর্তার পদোন্নতি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৮

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এসআই থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন সিলেট জজ কোর্টে কর্মরত এসআই শফিকুল ইসলাম খান ও নগর বিশেষ শাখা পুলিশের এসআই কামরুজ্জামান।

রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে তাদের দু জনকে র‍্যাংকব্যাজ পরিয়ে দেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদর প্রশাসন ফয়সল আমীন, উপ-পুলিশ কমিশনার ডিবি ফয়সাল মাহমুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.