Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ \'মাদক ব্যবসায়ী\' আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৮

সিলেট নগরীর মজুমদার পাড়া এলাকা থেকে ইয়াবাসহ মো. খলিলুর রহমান (২৫) নামের ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোরবার (২৬ আগস্ট) বিকালে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন মজুমদার পাড়া খেয়াঘাটের সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যক্তি নগরীর কুয়ারপাড় এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান- আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.