Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪টি বোমা মেশিন জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৮

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ের রোপওয়ে ষ্টেশন এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার ভূমি মাসুদ রানার নেতৃত্বে ভোলাগঞ্জ রেলওয়ে (স্থানীয় রেলওয়ে বাংকার নামে পরিচিত) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪টি বোমা মেশিন (পাথর উত্তোলনের যন্ত্র) ধ্বংস করা হয় এবং ৩০-৩৫টি স্থাপনাও বিনষ্ট করা হয়। অভিযানে পুলিশ বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেন।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, অভিযান টের পেয়ে বোম মেশিন মালিকরা পালিয়ে  যাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ জানান, একটি সংঘবদ্ধ পাথর খেকো চক্র রেলওয়ে বাংকার এলাকায় বোমামেশিন দিয়ে রাতের আধারে পাথর উত্তোলনে লিপ্ত রয়েছে। ভোর হলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে। ফলে ভোরে অভিযান পরিচালনা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.