Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের নিহত চালক বিষু’র পরিবারকে অনুদান প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৮

সিলেটের বিশ্বনাথের মজলিশ ভোগশাইল গ্রামের খুন হওয়া সিএনজি চালিত অটোরিকশা চালক বিষু মালাকারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে আলহেরা শপিং সিটির নীচতলায় আনুষ্ঠানিকভাবে নিহত বিষু’র পিতা নিখিল মালাকারের হাতে নগদ ২৪হাজার টাকা তুলে দেন বিশ্বনাথ-জগন্নাথপুর (৭০৭) অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি ফারুজ খান।

বিশ্বনাথ-জগন্নাথপুর (৭০৭) অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি ফারুজ খানের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক মনির মিয়া।

সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর অটোরিকশা স্ট্যান্ডের সহ-সভাপতি বাবুল মালাকার, সাধারণ-সম্পাদক জিলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ম্যানেজার উজ্জাল আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, শ্রমিক নেতা মকদ্দুছ আলী, মানিক মিয়া, সেবুল মিয়া, মোশারফ আলী, সিতাব আলী, গেদা মিয়া, তুরাব আলী ও আয়না মিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ফেব্রুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হন বিষু মালাকার। নিখোঁজের পর গত ৩মার্চ জগন্নাথপুর উপজেলার সমষপুর আইছলাবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।

এ ঘটনায় তার পিতা বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুই আসামী এখন জেল হাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.