Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৮

বিয়ানীবাজারে সুরমা নদীতে পা ধুতে গিয়ে পিছলে পড়ে নিখোঁজ স্কুলছাত্র ফাহিম রশিদ জয় (১২) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সকাল ৮টায় আলীনগর খেওয়া ঘাটে এক যুবক জয়ের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ২৪ আগস্ট স্কুলছাত্র জয় নিখোঁজ হয়। উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজার করগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে জেটিঘাটে পা ধুতে গিয়ে পিছলে নদীতে পড়ে যায় পঞ্চম শ্রেণির ছাত্র জয়। এ সময় সঙ্গে থাকা দুজন সঙ্গী তাকে ধরার চেষ্টা করলেও স্রোতের প্রবলতার কারণে নদীতে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু জয়ের মরদেহ বুধবার সকালে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেছে তার স্বজনরা। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.