Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ

তপন কুমার দাস |  ০৭ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের বাসিন্দা মো: রহিম উদ্দিন নজরুল প্রতি বছরের ন্যায় ব্যক্তিগত উদ্দ্যোগে ৬০০ নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।

মঙ্গলবার ১৯ রমজান দাসের বাজার আলী কমিউনিটি সেন্টারে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মনির আলী।

বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় আমান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মো: রহিম উদ্দিন নজরুল, ইউপি সদস্য মাসুক আহমদ, রুহুল আমিন বাহার, হাজী বাহার উদ্দিন, সমাজসেবক ফাহিম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.