Sylhet Today 24 PRINT

‘রশিদ নির্বাচনী সহিংসতার শিকার, হামলাকারীদের খুঁজে বের করতে হবে’

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ নির্বাচনী সহিংসতার শিকার। গত সিটি নির্বাচনে রশিদকে নিয়ে আমি সভা করেছি। যে নির্বাচনোত্তর হামলার শিকার হয়েছে। তার ওপর হামলাকারীদের খুঁজে বের করতে হবে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৯শে আগস্ট নগরীর হাউজিং এস্টেট এলাকায় হামলার শিকার হন রশিদ। গুরুতর আহত অবস্থায় এখনো তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে ঘটনার ১১দিন পার হলেও এখন পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করতে বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.