Sylhet Today 24 PRINT

ছাতকে পিয়াস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

ছাতক প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৮

ছাতকে সিএনজি চালক প্রণয় চৌধুরী পিয়াস হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল্লাহ(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১আগস্ট) দুপুরে বিশ্বনাথের লামাকাজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল্লাহ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মাধবপুর গ্রামের রাইম আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শামীম আকঞ্জী লামাকাজী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে পিয়াস হত্যা মামলার অন্যতম আসামী বলে জানা গেছে।

উল্লেখ্য ২০১৭ সালের ৬ আগস্ট রাতে যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাওয়ার পথে সিএনজিসহ পিয়াস নিখোঁজ হয়। ৭ আগস্ট সকালে দোলাবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর ব্রিজের মুখ থেকে তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে সিংচাপইড় ইউনিয়নের একটি হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ছাতক থানা এসআই শামীম আকঞ্জী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.