Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে বিএনপির আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশার সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা মুহিতুর রহমান হেলালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, সাবেক এমপি বেগম খালেদা রব্বানী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামীম আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সোলেমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মুসা আহমদ, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম মেম্বার, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা যুবদল নেতা মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সহসভাপতি মো. রাজু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, রিপন মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.