ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে বেলাল আহমেদ নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল আহমেদ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠির মধ্যপাড়ার শওকত আলীর পুত্র। বেলাল আহমদ সুনামগঞ্জ সদর থানার একটি প্রতারণা মামলায় ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত ছিলেন।
বেলালকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. খালেদ চৌধুরী জানান, শনিবার থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবে (শনিবার) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি বেলাল আহমদকে আটক করা হয়েছে।