Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের চম্পাখড়ি বিলে লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর-ইসলামপুরের চম্পাখড়ি বিলে ডুবে যাওয়া আলা মিয়া (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (১ সেপ্টেম্বর) রাতে এ লাশটি উদ্ধার করা হয় বলে ফেঞ্চুগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চম্পাখড়ি বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পানিতে পড়ে যান আলা মিয়া। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের ডুবুরি না থাকায় সিলেট ফায়ার সার্ভিসের সদস্যদের ডেকে আনা হয়।

পরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আলা মিয়ার মৃত দেহ উদ্ধার করে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত জানা যায় মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.