গোলাপগঞ্জ প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশের খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লংলি পুল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের নাম ছনর আলী (৩০)। তিনি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান, রোববার দুপুরে ট্রাকটি সিলেট থেকে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকার লংলি পুল নামক এসে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাক চালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।