জামালগঞ্জ প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০১৮
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মেম্বার এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ে মেম্বার এসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ মেম্বার এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন। সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সিদ্দিকী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শুক্কুর আলী, সংগঠনের সহসভাপতি গোলাম হোসেন, আসাদ আলী, সাধারণ সম্পাদক সোহেল আহম্মদ (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, প্রচার সম্পাদক আব্দুল হান্নান মিয়া, সহদপ্তর সম্পাদক মো. বাবুল মিয়া, সদস্য আশিক নুর, আব্দুর রহমান, বিউটি রানী পাল, রেহেনা আক্তার প্রমুখ।