Sylhet Today 24 PRINT

বালুচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ জুলাই, ২০১৫

সিলেট শহরতলীর বালুচর ছড়ারপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালুচর ছড়ারপাড়ের বশির মিয়ার কলোনির বাসিন্দা আমির আলীর ছেলে। মঙ্গলবার ইফতারের পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- ঘরের ভেতর সুমন খেলা করছিল। এ সময় সে ঘরে রাখা বিদ্যুতের মাল্টিপ্ল্যাগে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.