নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০১৮
সিলেটের শাহপরানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে শাহপরান থানার খাদিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানার হোসনাবাদ গ্রামের মো. মতিউর রহমানের ছেলে জোনাইদুর রহমান (২৬) ও একই থানার পিল্লাকান্দি গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মো. আবু আহম্মেদ।
র্যাব জানায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিলেট জেলার শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।