সিলেটটুডে ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০১৮
পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী দক্ষিণ সুরমার শিববাড়ী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব।
সকালে শোভাযাত্রা উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুরমা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু কুমার দে'র সভাপতিত্ব, সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র'র যৌথ পরিচালনায় শোভাযাত্রা উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুদীপ দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী।
বক্তব্য রাখেন, মাউসি সিলেট এর আঞ্চলিক পরিচালক অধ্যাপক প্রতাপ চৌধুরী, ২৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আযম খান, পূজা পরিষদ দক্ষিণ সুরমার সভাপতি মনমোহন দেবনাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার দে, মানিক লাল ধর, সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এডভোকেট বিল্পব কান্তি দে মাধব, রাখালগঞ্জ কে.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ দাশ, অরিন্দম দাস হাবলু, কৃষকলীগ সিলেট মহানগরের যুগ্ম-সম্পাদক শমসের সিরাজ সোহেল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিনেশ কর দুলু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার কর, রিপন কুমার পাল, যুগ্ম-সম্পাদক মিন্টু দাস, বীরেশ কর ময়না, উজ্জ্বল রঞ্জন চন্দ, বাবলু দাস, সাংগঠনিক সম্পাদক অর্পণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মন্ত দাস, সীমান্ত কর, প্রচার সম্পাদক লিটন দাস, সাংস্কৃতিক সম্পাদক বর্ণালী দেব বর্ণা, সহ-সাংস্কৃতিক সম্পাদক শান্ত দেব, জয়ন্ত গোস্বামী, সাজসজ্জা সম্পাদক শঙ্কু দাস, আপ্যায়ন সম্পাদক সুকেশ দত্ত, সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক কৈলেন্দ্র কুমার দাশ।
পরে উপস্থিত অতিথিবৃন্দ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি দক্ষিণ সুরমার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সত্যনারায়ণ সংঘের শুভ রায় হরিনাম সংকীর্তন করেন। বেলা ২টায় মহা-প্রসাদ বিতরণ করার পর ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ভক্তিমূলক গানের প্রতিযোগিতা ও নগর পরিক্রমার প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।