Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তরুণের হাতে বৃদ্ধা খুন, দুজনই মানসিক ভারসাম্যহীন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০১৫

মানসিক ভারসাম্যহীন এক তরুণের হাতে খুন হলেন অপর এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। তরুণের নাম আব্দুল হান্নান (২৫)। তিনি আশীদ্রোন গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। তবে খুনের শিকার বৃদ্ধার পরিচয় জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুলাই) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ এলাকায়।

এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, খুন হওয়া বৃদ্ধা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। লোকে তাকে পাগলি বলেই জানতো। থাকতো আমাদের কলঘরেই। অসংলগ্ন কথাবার্তা বলতো। তবে কয়েকদিন যাবত হান্নানও পাগলামি করছিলো। তার বাবাকে মারধরসহ মানুষকে দেখলে মারার জন্য তেড়ে আসতো।
 
তিনি আরও বলেন, বুধবার গভীর রাতে জিআই পাইপ দিয়ে হান্নান ওই বৃদ্ধা পাগলিকে মেরেছে বলে শুনেছি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কে এম নজরুল বলেন, আসলে বিষয়টি এক পাগলের হাতে অপর পাগল খুন। খুনি হান্নানকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তবে হান্নান তার খুনের কথা শিকার করেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.