Sylhet Today 24 PRINT

শিবগঞ্জে মাইক্রোবাস চাপায় লিডিং ইউনিভার্সিটির কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০১৮

নগরীর শিবগঞ্জে মাইক্রোবাস চাপায় লিডিং ইউনিভার্সিটির কর্মচারী ইব্রাহীম আলি রুস্তম (৩৬) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে শিবগঞ্জে সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার একটি ওয়াকশপে নিজের মোটর সাইকেল মেরামত করতে গিয়েছিলেন রুস্তম। হেঁটে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুস্তম লিডিং ইউনিভার্সিটির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জিন্দাবাজারের ক্ষিতি স্থপতি নামের একটি প্রতিষ্ঠানেও তিনি কাজ কাজ করতেন। শামীমাবাদ এলাকার বাসিন্দা রুস্তম দুই সন্তানের জনক।

এঘটনার পর ওই মাইুক্রোবাস ও তার চালককে  স্থানীয় বাসিন্দারা আটক করেন বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.