Sylhet Today 24 PRINT

মঙ্গলবার বড়লেখা ও জুড়ীতে আসছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বড়লেখা প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম ৪ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় সরকারি সফরে আসছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারে করে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বরথল এলাকায় হেলিপ্যাডে এসে অবতরণ করবেন।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রী নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। পরে বেলা ২টায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করবেন।

এছাড়া তিনি বড়লেখা ও জুড়ী আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.