Sylhet Today 24 PRINT

স্কুল-কলেজে ক্লাস নিচ্ছেন থানার ওসি

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

জনসচেতনতা বাড়াতে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইভটিজিং, পুলিশ ও ট্রাফিক পুলিশের ঘোষ দুর্নীতি, সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ, মাদক ও ফেসবুকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এরই মধ্যে বিশেষ ক্লাস নিয়েছেন সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুদ্দোহা পিপিএম।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস নেন তিনি। আর ওই ক্লাস নেয়ার মধ্য দিয়ে পুলিশের বিশেষ উদ্যোগের কার্যক্রম শুরু করা হয়।

ক্রমান্বয়ে উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজসহ প্রায় সবকটি শিক্ষা-প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ক্লাস নেয়ার সময় উপস্থিত ছিলেন, রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, সিনিয়র শিক্ষক মাওলানা মহসিন আহমদ, সহকারী শিক্ষক আব্দুর রহিম, ট্রেড-ইন্সট্রাকটর ফয়জুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, যুগ্ম সম্পাদক নবীন সোহেল ও সাংবাদিক অসিত রঞ্জন দে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.