Sylhet Today 24 PRINT

শাবিতে ঈদের ছুটি রোববার থেকে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৫

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী রোববার (১২ জুলাই) থেকে।

বুধবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ২৩ জুলাই। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব দাফতরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ২৪ ও ২৫ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ জুলাই (রোববার) থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের দাফতরিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবারের (০৯ জুলাই) পর সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় ইতোমধ্যে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে শুরু করেছে, ফলে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো ফাঁকা হয়ে পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.