Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের উস্কানি: জকিগঞ্জে বিএনপি নেতা কারাগারে

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুরকে আটক করেছে পুলিশ।

রোববার রাত দেড়টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাসা থেকে আটক করে। সোমবার পুলিশ তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, জকিগঞ্জে শিক্ষার্থীদের উস্কানি দেয়ার কারণে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে জকিগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর রিপন আহমদ এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন মামলা উল্লেখ করে বিএনপি নেতা শাকুরের দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.