সিলেটটুডে ডেস্ক | ০৮ জুলাই, ২০১৫
বিশ্বের ৩য় ও এশিয়ার সর্ববৃহৎ বাজেট এয়ারলাইন্স ‘এয়ার এশিয়া’র সিলেটের প্রথম এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে সিলেটের অন্যতম ট্রেভেল এজেন্ট সিপার এয়ার সার্ভিস।
বুধবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি কন্ফারেন্স হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপার এয়ার সার্ভিসের সিইও খন্দকার সিপার আহমদ। এ সময় তার সাথে ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী ও খন্দকার কাওসার আহমদ রবী।
সংবাদ সম্মেলনে খন্দকার সিপার আহমদ জানান, ১০ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট শুরু করতে যাচ্ছে ‘এয়ার এশিয়া’। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য পারিবারিক ও কর্পোরেট যাত্রীদের ১০% ছাড় দেওয়া হবে।
এছাড়া উদ্বোধন উপলক্ষে শুধুমাত্র সিলেটের সাংবাদিকদের জন্য উদ্বোধনী ফ্লাইট থেকে শুরু করে এক মাস পর্যন্ত প্রতিটি টিকেটে ১৫% ছাড়া দেওয়া হবে বলে তিনি জানান।
‘এয়ার এশিয়া’ যাত্রীদের সেবা বৃদ্ধির জন্য টিকেটের কম মূল্য নির্ধারণ ছাড়াও বিনা ভাড়ায় ৭ কেজি ওজনের হ্যান্ড ব্যাগ ছাড়াও ৩০ কেজি ওজনের মালামাল পরিবহনের সুযোগ দিয়েছে।
‘এয়ার এশিয়া’ ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা টিকেটে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে ২২,৪৯৯/- টাকা। এছাড়া ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ৩৫,৯৯৯/- টাকা, ঢাকা-সিডনি-ঢাকা ৬৫,০৯৯/- টাকা। এছাড়া ব্যাংকক-চায়না-ইন্দোনেশিয়াসহ অন্যান্য গন্তব্যেও আকর্ষণীয় ভাড়া নির্ধারণ করা হয়েছে।
শিপার জানান, ‘এয়ার এশিয়া’ সিলেটের এজেন্ট হিসাবে দায়িত্ব দিয়েছে সিপার এয়ার সার্ভিসকে। এর আগে সিপার এয়ার সার্ভিস ‘মালদ্বিভীয়ান এয়ার‘-এর সেল্স এজেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে।
তিনি জানান, সিপার এয়ার সার্ভিস ১৯৯০ সাল থেকে বিভিন্ন এয়ার লাইন্সের জিএসএ ও পিএসএ হয়ে কাজ করে আসছে। ২৫ বছরের গৌরবময় ব্যবসায়ীক ঐতিহ্যে সিপার এয়ার সার্ভিস সিলেটে দুটি এয়ারলাইন্সের সেল্স এজেন্ট হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, যাত্রীদের আস্তা, ব্যবসায়িক সততা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার ফলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘এয়ার এশিয়া’-এর সেল্স এজেন্ট ও সিপার এয়ার সার্ভিসের কর্ণধার খন্দকার সিপার আহমদ জানান, ‘এয়ার এশিয়া’ বিশ্বের ১২৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে।