Sylhet Today 24 PRINT

কাজিরবাজার সেতুতে তরুণীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীর কাজির বাজার সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেন এক তরুণী। এসময় পাশে উপস্থিত কয়েকজন সাঁতরে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর নাম পরিচয় জানা যায় নি।

ওসমানী হাসপাতাল পুলিশ ফাড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই ফারুক জানান, হাসপাতালে ওই তরুণীর চিকিৎসা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.