Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার থেকে ছাতকের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

ছাতকে চেক ডিজঅনার মামলায় এক আওয়ামীলীগ নেতাকে জিন্দাবাজার প্রীতিরাজ রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করেছে সিলেট জালালাবাদ থানা পুলিশ ।

জানা যায়, এক লক্ষ টাকার চেক ডিজঅনার মামলায় উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের বিরুদ্ধে একটি চেক ডিজনার মামলা হয়। ব্যবসায়ীক লেনদেনের একলক্ষ টাকা পরিশোধ করতে আবুল হাসনাত তার নামীয় মদিনা মার্কেট সাউথইষ্ট ব্যাংক সিলেটের পাঠানটুলা শাখার একটি চেক বাদীকে প্রদান করেন।

এই চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি  করে আদালত।
সোমবার জালালাবাদ থানার এসআই সাইদুর,এসআই বুরহান, এসআই কুতুব অভিযান চালিয়ে প্রতিরাজ রেস্টুরেন্ট থেকে ভাতগাও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাতকে গ্রেপ্তার করে।

এর আগে ২০ আগস্ট একই রেস্টুরেন্ট থেকে আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.